ধর্মীয় কটূক্তির দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীর খোঁজ নেই, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৩:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৩:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। এ সিদ্ধান্তের পর থেকেই ওই শিক্ষার্থীর খোঁজ পাচ্ছে না তার পরিবার। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে একটি স্টাট্যাস দেন ওই শিক্ষার্থী। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে প্রতিবাদ জানায় ক্যাম্পাসের কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে। 

নিখোঁজ শিক্ষার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন সংগঠন ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখায় যুক্ত ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়। 

জানতে চাইলে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না- এ মর্মে তার পরিবারের পক্ষ থেকে গত পরশু (মঙ্গলবার) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই শিক্ষার্থীর বোন থানায় এসে জিডি করেন।’

 

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
গোপন ক্যামেরায় ছবি-ভিডিও ধারণ: আইনে বৈধতা কতটুকু
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন