মগবাজার বিস্ফোরণ: এলপিজি কি কারণ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ০০:৫৭আপডেট : ২৮ জুন ২০২১, ০১:০২

মগবাজারে রবিবার (২৭ জুন) রাতে রাখি নীড়ে বিস্ফোরণের ঘটনাটি পাইপলাইনের লিকেজ নয়।  এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা হতে পারে বলে ধারণা করছে তিতাস গ্যাস কোম্পানি। দুর্ঘটনা তদন্তে এরই মধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিতাস গ্যাস কোম্পানির জেনারেল ম্যানেজার (ভিজিল্যান্স)-কে প্রধান করে রবিবার রাতে তিন সদস্যেরে এই কমিটি গঠন করা হয়।  কমিটিকে সোমবারের (২৮ জুন ) মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে সেখানে  যে গ্যাসের লাইন পেয়েছি, সেটি খুবই ছোট। ৩ থেকে ৪ ইঞ্চি ডায়ামিটারের পাইপলাইন, যেটার চাপ মাত্র ২ পিএসআই। এতে খুব বেশি গ্যাস থাকার কথা নয়।’

তিনি বলেন, ‘ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিচতলায় দুইটি এলপিজি সিলিন্ডার দিয়ে রান্নার কাজ হতো। আমরা ধারণা করছি, সিলিন্ডার বিস্ফোরণের ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত না। এটা নিশ্চিত যে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’

আলী ইকবাল মো. নুরুল্লাহ জানান, তদন্ত কমিটিকে সোমবারের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এরপরই আমরা চূড়ান্ত বিষয়টি নিশ্চিত হতে পারবো।’

উল্লেখ্য, রবিবার  (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’