বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের ভ্যাকসিনের আবেদন ফরম পরিবর্তন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুলাই ২০২১, ২১:৪১আপডেট : ২২ জুলাই ২০২১, ২১:৪১

বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী ভ্যাকসিনের আবেদন সংগ্রহের জন্য দেওয়া গুগল ফরমের লিংক পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিতরণ করা গুগল ফরমে কিছু অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির জন্য সেই লিংকটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লিখিত পরিপত্রের বাকি সকল শর্ত ও অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে।

আবেদনকারী ২১ ও ২২ জুলাই তারিখে উক্ত ফরমটিতে আবেদন করতে যেয়ে ব্যর্থ হয়ে [email protected] এই ইমেইলে যোগাযোগ করেছেন, তাদের এই পরিবর্তিত গুগল ফর্মটিতে পুনরায় আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী সময়ে আবেদনকারীদের জন্য নির্দেশনা নতুন গুগল ফরমটি ছাড়া উক্ত পরিপত্র অনুযায়ী অভিন্ন থাকবে।

নতুন ফর্ম: https://forms.gle/KPa33LddmSKFPezd7

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী