সরকারি দফতরের সেবাদান পদ্ধতি জনগণকে জানান: তথ্যসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ২১:২৫আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:২৫

সরকারের বিভিন্ন দফতর থেকে জনগণ কিভাবে সেবা পেতে পারে সে বিষয়ে মানুষকে জানাতে তথ্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে গণযোগাযোগ অধিদফতরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অধিদফতরের কর্মকর্তারা সরাসরি এবং ৬৮ তথ্য অফিসের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি অংশ নেন। সচিব এসময় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে উন্মুক্ত বৈঠক ও মহিলা সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

‘সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া তথ্য কর্মকর্তাদের দায়িত্ব’ উল্লেখ করে তথ্যসচিব মো. মকবুল হোসেন বলেন, সরকারি দফতরগুলো থেকে সেবা পাওয়ার বিষয়ে জনগণকে জানানোর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য সরকারি দফতরের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করলে ভালো ফল হবে। সেই সঙ্গে জনস্বার্থে আয়োজিত সকল অনুষ্ঠান মানসম্মত হওয়া প্রয়োজন, বলেন তিনি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের
‘কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে’
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের