আইনমন্ত্রীর কাছে ইসি গঠনে খসড়া আইনের প্রস্তাব দেবে সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১২:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২:১১

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর পক্ষ থেকে ‘দেশের চিন্তাশীল ও বিশেষজ্ঞ নাগরিকদের মতামত’ নিয়ে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২১’ শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এটি আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টায় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছে দেবে সুজন। এ দিন সকাল সাড়ে ১১টার দিকে সুজনের পক্ষ থেকে মর্জি বিশ্বাস এ তথ্য জানান।

সুজন সচিবালয় থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২১’ শীর্ষক খসড়া আইনের প্রস্তাব আইনমন্ত্রী আনিসুল হকের কাছে হস্তান্তর করা হবে। রাত ৮টায় আইনমন্ত্রী তার গুলশান কার্যালয়ে খসড়াটি গ্রহণ করাতে রাজি হয়েছেন।     

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট ড. শাহদীন মালিক ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার খসড়াটি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি