রূপগঞ্জে অটোরাইস মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৫:৪২আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডের পাইপ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে হযরত আলী (৫০) ও রবিবার (২১ নভেম্বর) সকালে বেলায়েত হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাদেরকে প্রথমে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ তিন জনই ওই কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন।

সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ জানিয়েছেন, সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলসের হাকস ইয়ার্ডে পাইপ বিস্ফোরণে আগুন লেগে তারা তিনজন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জে অটোরাইস মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম