বোমা সন্দেহে শাহজালালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘জরুরি অবতরণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২৩:৫৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০২:৩০

মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ‘জরুরি অবতরণ’ করেছে। উড়োজাহাজটিতে বোমা রয়েছে— এমন সন্দেহে বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে জরুরি অবতরণের পর উড়োজাহাজটিকে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছে। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, উড়োজাহাজের বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি বিমানবন্দরে যায়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিমানবন্দরের গেটে অবস্থান করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা জানান, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। উড়োজাহাজটিতে তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত বোমা বা বিস্ফোরক কোনও কিছু পাওয়া যায়নি।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আব্দুল মান্নান বলেন, ‘আমরা এরকম একটি খবর পেয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছি। আমরা স্ট্যান্ডবাই আছি, প্রয়োজন হলেই মুভ করবো। 

/সিএ/এনএল/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের