আড়াইহাজারে গ্যাস লিকেজে দগ্ধ ৪ জনের একজন মারা গেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৪৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৪৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের পাইপ লিকেজ থেকে লাগা আগুনের ঘটনায় দগ্ধ সোলাইমান মারা গেছেন। তিনি সোমবার রাত ৯টার দিকে রাজধানীর শেখ হাসিনা ন্যাশনাল প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ বাচ্চু মিয়া।

পুলিশ জানায়, গতকাল সোমবার (৬ ডিসেম্বর) ভোরে আড়াইহাজারে দুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এতে দগ্ধরা হলেন, সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

তার চাচাতো ভাই ইউনুস জানান, ‘তাদের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ভোরে বিকট শব্দ হয়, এর পরপরই আগুন লাগে।

তারা ধারণা করছেন, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে। 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। দগ্ধদের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে।

/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম