বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ২২:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১০ জানুয়ারি) সকালে গুলশান-২ এর নগরভবনের মূলফটকে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সেই স্বাধীনতার স্থপতি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে আজকের এই দিনে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। মূলত ইতিহাসের এই মহানায়কের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০ জানুয়ারি সদ্য স্বাধীন  বাংলাদেশে ফিরে আসেন। দিনটি ‘বঙ্গবন্ধুর স্বাদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী