ঢাকা থেকে শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে: এসএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৫:১৭ আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫:৪৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সংস্থাটির একটি টিম তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে। আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ। 

তিনি বলেন, থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। তবে সিআইডির কেউই তাদের আটকের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:

আন্দোলনকারীদের ‘অর্থ দেওয়ায়’ ঢাকায় শাবির সাবেক ৩ শিক্ষার্থী ‘আটক’

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক