চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০২

রাজধানীর ধানমন্ডিতে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ফ্ল্যাটে বসে তিনি আত্মঘাতী হন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, ধানমন্ডি ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান। ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি।

ফেসবুকে লাইভে এসে আবু মহসিন খান বলেন, ‘আমার বয়স ৫৮ বছর। আমার খালা কিছুদিন আগে মারা গেছেন। তার একমাত্র ছেলে আমেরিকায় থাকে। কিন্তু সে খালাকে দেখতে এলো না। এর আগে আরও এক খালা মারা গেছেন, তার বেলায়ও এমন ঘটেছে।’

আবু মহসিন খান ফেসবুক লাইভে আরও উল্লেখ করেন, তিনি ক্যানসার আক্রান্ত। তিনি ফ্ল্যাটে একাই থাকেন। বাবা ও ভাইয়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও লাইভে অভিযোগ তোলেন তিনি।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান