হানিফ ফ্লাইওভারের ঢালে বাসচাপায় পোশাক শ্রমিক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৮

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ঢালে বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহত নারীর নাম মোসা. সাবিনা (৩৬)। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ওই নারী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, তার কাছ থেকে পাওয়া কাগজপত্র ও দৈনিক হাজিরা কার্ড থেকে জানা যায়, তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর সুফিয়া প্লাজায় ‘এমেক্স নিটিং ডাইনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (ইউনিট-২) চাকরি করেন। ধারণা করা হচ্ছে, তিনি কাজ শেষে ফেরার পথে হানিফ ফ্লাইওভার ঢালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময়ে যাত্রাবাড়ীগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে একপাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পথচারী হৃদয় গাজী ও শারমিন জাহান নামে দু‘জন তাকে গুরুতর আহত অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পা ভেঙে গেছে। এখনও তার জ্ঞান ফেরেনি। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই বাসটিকে স্থানীয়রা আটক করেছেন।

ন্যাশনাল আইডি কার্ড থেকে জানা যায় যায়, তার নাম মোসা. সাবিনা,  খুলনা জেলার রুপসা উপজেলার হোসেনপুর গ্রামের ইয়াসিন শেখের মেয়ে।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম