ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহনের বাস জব্দ, হেলপার আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১০ মার্চ ২০২২, ১৭:৩১আপডেট : ১০ মার্চ ২০২২, ১৭:৩১

এক হাজার ৬৫০ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের হেলপার সোহেল রানাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা হয়েছে বাসটি। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর আরামবাগ এলাকা থেকে ইয়াবাসহ বাসটিকে জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কক্সবাজার থেকে এই চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে ইয়াবা নিয়ে আসতো। সেন্টমার্টিন পরিবহনের বাসের হেলপার কক্সবাজার থেকে বেশ কয়েকবার ইয়াবার চালান রাজধানীতে এনেছে। রাজধানীতে আনার পর কোনও এক ব্যক্তি প্যাকেটগুলো নিয়ে যেতো। ইয়াবার এই চ্যালানটি জব্দের পর সজীব নামে এক ব্যক্তি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি, তাকে অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

মেহেদী হাসান আরও বলেন, ‘বাসের সিটের ভেতরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে রাজধানীতে ইয়াবা আনা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তৎপর রয়েছে বিভিন্ন চক্র। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের