সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২২, ২২:৫৩আপডেট : ০৭ জুলাই ২০২২, ২২:৫৩

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপদ ও নিশ্চিত যাতায়াত ব্যবস্থাপনা পরিদর্শনের জন‍্য নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল  ঢাকা নদীবন্দর (সদরঘাট) পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) তিনি ঢাকা নদীবন্দরে  বিভিন্ন নৌযানে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নৌপথে নিরাপদ ও নিশ্চিত ব্যবস্থাপনার আশ্বস্ত করেন। তিনি ঢাকা নদীবন্দরে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সবাইকে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ পরিহারসহ যাত্রীদের নিরাপত্তা ও পর্যাপ্ত ফিটনেস নৌযান সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দেন।

নৌপরিবহন সচিব বন্দর এলাকা পরিদর্শন করে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে পবিত্র  ঈদে যাত্রীদের যাতায়াত নিশ্চিতকরণে নির্দেশ দেন।

এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র সদস্যরাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা নদীবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
সদরঘাটে কমেছে যাত্রীদের চাপ, হাতিয়া-মনপুরা রুটে ভোগান্তি
ঈদের আগের দিনও ফাঁকা সদরঘাট, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক