৭৮ হাজার টাকায় মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৬:১৪আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৬:১৪

মালয়েশিয়াগামী প্রবাসীদের সংকটের সমাধান না করা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি  দাবি করেন, সিন্ডিকেট হটিয়ে সরকার নির্ধারিত ৭৮ হাজার টাকায় মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে এবং অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আজকে আপনাদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করছি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রবাসীদের নিয়ে যে সিন্ডিকেট হচ্ছে তা ভাঙতে হবে। ৭৮ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে প্রবাসীদের সে দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রবাসীরা যেসব হয়রানি কথা বলছেন— তাদের সঙ্গে অমানবিক আচরণ, দূতাবাসের সেবা না পাওয়াসহ প্রবাসী বন্দিদের সমস্যার সমাধান করতে হবে।’

নুর আরও  বলেন, ‘প্রবাসী ভাইবোনদের আমরা বলবো, আজকে অল্প কিছু মানুষ এখানে দাঁড়িয়েছেন। এর পরবর্তী কর্মসূচি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে। আপনারা প্রবাসীদের  সঙ্ঘবদ্ধ করুন।’

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি  কবীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও

বক্তব্য রাখেন— বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, মালেক ফরায়েজি, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম