ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং, র‍্যাবের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ২২:৫০আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০০:২০

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় চাঞ্চল্যকর অগ্রগতির তথ্য জানিয়েছে র‍্যাব। তারা বলছে, শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে ফারদিন হত্যার চাঞ্চল্যকর এসব তথ্য জানতে পেরেছে বলে র‍্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে। যেকোনও সময় তাদের গ্রেফতার করা হবে।

সূত্র জানিয়েছে, আলোচিত এই হত্যার ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যারা বুয়েট শিক্ষার্থী ফারদিনকে পিটিয়ে হত্যা করেছে।'

নারীঘটিত কিংবা মাদকের কোনও সম্পৃক্ত পাওয়া গেছে কিনা জানতে চাইলে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, 'ফারদিনের সঙ্গে আমরা নারীঘটিত বা মাদকের কোনও সম্পৃক্ততা পাইনি। তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘিরে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়।'

চনপাড়া কীভাবে গেলো জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা বলেন, চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। আর ফারদিন বস্তির ভিতরে যায়নি। ধারণা করছি, মেইন রোড থেকেই তাকে ঘিরে রেখে ভিতরে নেওয়া হয়েছে। এরপর পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কিছুদিন ধরে ফারদিন হত্যা মামলার ছায়া তদন্ত করছি। এবিষয়ে বেশ অগ্রগতি আছে। শিগগিরই জানানো হবে।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম