তথ্যমন্ত্রীকে চিঠি দেবেন এমপি কাজী নাবিল

টিভিতে প্রতিদিন শিশুবান্ধব আয়োজন রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৫:৪৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:৩৩

দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে প্রতিদিনই শিশুদের জন্য ও শিশুবান্ধব আয়োজন রাখার দাবি উঠেছে। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রবিবার  (২০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ দাবি করেছেন আলোচক ও শিশুরা।

প্রথম আন্তর্জাতিক শিশুভিত্তিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের  ‘শুনো আমাদের কথা’র ডিজিটাল আয়োজনে যুক্ত হয়ে বিশিষ্টজনেরা এ মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ এমপি শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছেন— প্রতিটি টিভি চ্যানেলে শিশুবান্ধব অনুষ্ঠান নিয়মিত করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে তিনি চিঠি দেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ‘শুনো আমাদের কথা’র ভার্চুয়াল আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার শিশুরা। এ আয়োজনে শিশুদের পাশাপাশি উচ্ছ্বসিত ছিলেন অতিথিরাও। অনুষ্ঠানে টিভি স্টেশনগুলো যেন শিশুবান্ধব হয়ে প্রতিদিনই আয়োজন রাখে—এর ওপর গুরুত্বারোপ করেন অতিথিরাও।

আয়োজনে যুক্ত হয়ে দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, ‘গণমাধ্যমগুলো এখনও পরিপূর্ণ শিশুবান্ধব হতে পারেনি, যেটা দুঃখজনক।’ এ ব্যাপারে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণ করতে সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

শিশুদের বিশেষ আয়োজনে নতুন গান আসবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেছেন ওয়ারফেজ ব্যান্ডের প্রধান টিপু। পাশাপাশি শিশুদের অধিকার স্বার্থে ওয়ারফেজ ব্যান্ড অতীতের মতো কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।’

আয়োজক সূত্রে জানা গেছে, অসুস্থ থাকায় বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন বিশেষ আয়োজনে অংশ নিতে পারেননি।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম