বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের দাবি শারীরিক প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৪:১৮

প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থান ও জাতীয় অভিন্ন শ্রুতলেখক নীতিমালা প্রণয়নসহ ভাতা ৮৫০ থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে শারীরিক প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের।

শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এসব দাবি করেন তারা।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, ‘৩ ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ২০১৮ সালের ১১ এপ্রিল কোটা বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মে যোগদানের ক্ষেত্রে বিশেষ নিয়োগ ব্যবস্থা করার কথা ঘোষণা দেন। কিন্তু আজও সেটি বাস্তবায়িত হয়নি। তাই আজ প্রধানমন্ত্রী ঘোষিত কর্মে যোগদানের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় সুস্পষ্ট রূপরেখা প্রদান করার দাবি জানাই।’

চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে শ্রুতলেখক সমস্যা। এই সমস্যা সমাধানে অবিলম্বে ভারতীয় শ্রুতলেখক নীতিমালার আদলে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রস্তাবিত নীতিমালার আলোকে একটি জাতীয় অভিন্ন শ্রুতলেখক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের