নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১০:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১১:০৬

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই পথে চলাচলকারী সাধারণ ও কর্মজীবী মানুষকে আইডি কার্ড দেখানোর পর ঢুকতে দিচ্ছে পুলিশ। পাশাপাশি শিক্ষার্থীদের ড্রেস ও আইডি কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে। কার্ডবিহীন ও সন্দেহভাজন কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ ছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স চায়না টাউন পলওয়েলসহ এই এলাকার বড় মার্কেটগুলা বন্ধ রাখা হয়েছে।

নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড

ফকিরাপুল মোড়, রাজারবাগ পিডিব্লিউডি জামে মসজিদ গলি, নয়াপল্টন সমাজকল্যাণ ও উন্নয়ন গলি, জোনাকি মার্কেট গলিসহ পল্টন মোড় পর্যন্ত সব গলিতে ব্যারিগেক দিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।

শুধু ফকিরাপুল মোড় ও পল্টন মোড় ছাড়া আশপাশের গলির রাস্তা দিয়েও কোন শিক্ষার্থী ও চাকরিজীবীসহ কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। পুরো এলাকায় পাহারায় রেখেছে পুলিশ।

নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আজ ভোর থেকেই পল্টন এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত শুধু চাকরিজীবী ও শিক্ষার্থীদের এলাকায় ঢুকতে দেওয়া এবং এই রাস্তা ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়েছে।’

পল্টন এলাকায় কতদিন এই অবস্থা চলমান থাকবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট দিন-তারিখ নেই। তবে ১১ ডিসেম্বরের আগে এখান থেকে পুলিশ সরানো হবে না।’

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম