সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ভোট নিয়ে হট্টগোল, আইনজীবীসহ আহত ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৫:০১আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:১০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোলের মাঝে পুলিশি হামলায় আইনজীবী-সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সমিতির অডিটোরিয়ামে (ভোটকেন্দ্র) ঢুকে ভেতরে আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় পুলিশ।

এ ঘটনায় এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানভী আহত হয়েছেন।

এছাড়াও আইনজীবীদের মধ্যে বিএনপির প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, বর্তমান কমিটির সহ-সম্পাদক মাহবুবুর রহমান, মাহফুজ বিন ইউসুফ, আইনজীবী কামরুল ইসলাম সজল, ফয়সাল, রাসেল, সুমাইয়া আক্তার, আয়েশা আক্তার, কামরুল ইসলাম, রেজা আহত হন।

আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার বলেন, ‘বার অডিটোরিয়ামে সকাল থেকেই হট্টগোল চলছিল। কয়েকজন আইনজীবী এসে আমাদের বললেন ভেতরে পুলিশ হামলা করছে। এ খবর পেয়ে আমরা ভেতরে গেলে পুলিশ আমাদের ওপরও হামলা করে। বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা অকথ্য ভাষায় গালিগালাজ-চর থাপ্পারসহ গায়ে হাত তুলে আঘাত করে। এক পর্যায়ে আমরা বের হয়ে যেতে চাইলেও তারা বের হওয়ার সুযোগ দেয়নি।

 

 

 

/বিআই/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম