চকবাজার জোনের এসি’র বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৬:০৪আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬:৪৭

রমজানের প্রথম দিনে ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনও সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।’

ভুক্তভোগী ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত। তিনি বলেন, ‘চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় সিভিল পোশাকে এসি যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।’

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী