আফতাবনগরে ছাত্রীকে কুপিয়ে জখম: মামলায় একজনের দোষ স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:২৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৭:২৪

রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পনা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার আসামি মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

একই মামলায় গ্রেফতার শাহজাহান নামে এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এসময় আসামি ইমরান দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মাহীউদ্দিন আল আমিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার(৪ এপ্রিল) রাত পৌনে ১২টায় ওই দুজনকে বাড্ডা থানাধীন আনন্দনগর হতে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি রক্তমাখা শার্ট ও ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ এপ্রিল রাত আনুমানিক ১১টায় প্লাটিনাম জিম থেকে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন অর্পনা। রাত সোয়া ১১টার দিকে আফতাবনগর সি ব্লকে অবস্থিত ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে দুজন ছিনতাইকারী তার গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ভিকটিমের হাত থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে বাড্ডা থানায় অভিযোগ দায়ের করলে দস্যুতা মামলা হয়।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান