টরন্টোতে এমিরেটসের প্রতিদিন ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৪:২৩ আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:২৯

কানাডার টরন্টোতে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। আগামী ২০ এপ্রিল থেকে দুবাই-টরন্টো রুটে ফ্লাইট বৃদ্ধির ঘোষণা করেছে এয়ারলাইনটি। বর্তমানে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে এয়ারলাইনটি। অন্যদিকে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে এমিরেটস। শনিবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমিরেটস জানিয়েছে, ইউএই এবং কানাডার মধ্যে সম্পাদিত উড়োজাহাজ চলাচল চুক্তির ফলে ২০০৯ সালের পর এই প্রথম ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সুযোগ পেল এমিরেটস। বাংলাদেশ, ভারত, ইউএই, পাকিস্তান, ইরান, সৌদি আরব এবং শ্রীলঙ্কার থেকে টরন্টো ভ্রমণের বিপুল চাহিদা রয়েছে। তেমনিভাবে টরন্টো থেকে এসব দেশে ভ্রমণকারীদের সংখ্যাও বিশাল। দুবাই-টরন্টো রুটে এমিরেটসের প্রতিটি ফ্লাইটই সম্পূর্ণ বুকড থাকে।

এমিরেটসের চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম বলেন, ‘আমরা ২০০৭ সাল থেকে টরন্টো এবং দুবাইয়ের মধ্যে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছি। অবসর এবং করপোরেট ভ্রমণকারী, প্রবাসী এবং ছাত্রদের কাছ থেকে আরও বেশি ভালো পরিষেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ক্রমবর্ধমান নেটওয়ার্ক জুড়ে চাহিদা মেটাতে সক্ষম হবো।’

২০০৭ সালে টরন্টোতে ফ্লাইট শুরু করে এমিরেটস। ২০০৯ সাল থেকে দুবাই-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বিশালকার দ্বিতল এয়ারবাস এ ৩৮০। এই উড়োজাহাজের প্রতি ফ্লাইটে ৪৯১ জন যাত্রী পরিবহন করছে এয়ারলাইনটি। নতুন দুটি ফ্লাইট চালু হলে এই রুটে এমিরেটসের পরিবহন সক্ষমতা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ অতিরিক্ত প্রায় ২ হাজার যাত্রী আসন পাওয়া যাবে।

গতবছর এমিরটস-এয়ার কানাডার সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি সম্পাদন করে। এর ফলে যাত্রীরা ভায়া টরন্টো নিরবিচ্ছিন্নভাবে কানাডার অভ্যন্তরীণ অনেক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন, যার মধ্যে আছে অটোয়া, মন্ট্রিয়েল, এডমনটন, ক্যালগেরি ও হলিফ্যাক্স ইত্যাদি।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
দুবাইয়ের ট্রানজিট ভিসা পাচ্ছেন এমিরেটসের বাংলাদেশি যাত্রীরা
১৫টি এয়ারবাস কিনছে এমিরেটস
বছরের প্রথমার্ধে রেকর্ড  মুনাফা এমিরেটসের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা