বাংলাদেশ শিশু একাডেমিতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ১৮:৪১আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৮:৪১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের  ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব নাজমা মোবারেক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন আধুনিক ক্রীড়ামনস্ক, সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন ব্যক্তি। তিনি নিজে ছিলেন কৃতি খেলোয়াড় ও স্পন্দন শিল্পী গোষ্ঠী গঠন করেন। শেখ কামাল এদেশের শিশু ও কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব।’

বক্তারা ক্রীড়া, সংস্কৃতি ও ছাত্র রাজনীতিতে শেখ কামালের অসামান্য অবদানের বিষয়ে স্মৃতিচারণ করেন।

এ সময় মন্ত্রণালয় ও দফতরর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিশু একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এর আগে শনিবার সকালে ধানমন্ডির আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার
শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলো ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান