বিমানবন্দরে অজ্ঞান পার্টির ১ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৩ আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মামুন (৩১) নামে অজ্ঞান পার্টির সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরে যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় অভিযুক্ত মামুনকে আটক করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এপিবিএন সূত্রে জানা যায়, ৬ ও ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগে একই ধরনের নমুনা লক্ষ করা যায়।

৫ আগস্ট দুবাই থেকে আসা অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। মামুন কৌশলে যাত্রীর গন্তব্য জেনে নেয়। এরপর নিজেও একই দিকে যাবে বলে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত মামুন। পরে গাড়িতে আস্থা অর্জন করে যাত্রী অজিতকে জুস পান করান। এতে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হারিয়েছেন মালামাল।

৮ আগস্ট যাত্রী ইয়াসিন আরাফাত দোহা থেকে ঢাকা ফেরেন। এরপর একই কায়দায় তিনিও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ১৩ আগস্ট তিনি অভিযোগ করেন এপিবিএনে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এপিবিএন। তদন্তে মো. মামুনকে অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। ১৬ আগস্ট রাত ১০টায় অভিযুক্ত মামুনকে আবারও যাত্রীবেশে বিমানবন্দরের ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করছিল মামুন। এ সময় যাত্রীর মতো ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করে মামুন।

তিনি আরও জানান, দুই যাত্রী অজিত ও ইয়াসিন আরাফাতকে সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলেও স্বীকার করেছে। মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর