আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী বলা যাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে দেখতে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। অভিযোগ উঠেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের নির্যাতনে আহত হন তিনি।

আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন নাঈম। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিএসএমএমইউ'তে যান ডিএমপি কমিশনার। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনার হাসপাতালে গিয়ে নাঈমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী বলা যাচ্ছে না। দুই জন অফিসারকে আইডেন্টিফাই করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে কার কতটুকু দোষ সেটা জানা যাবে।

আরও পড়ুন- 

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস মামুন, জানালেন ডিবির হারুন

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

/কেএইচ/এফএস/এমওএফ/
টাইমলাইন: এডিসি হারুন
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪
‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী বলা যাচ্ছে না’
সম্পর্কিত
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
সর্বশেষ খবর
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’