অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে এডিসি সানজিদা ঠিক করেননি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৪ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮

অনুমতি ছাড়া গণমাধ্যমে অতিরিক্ত উপ-কমিশনার সানজিদা যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি কাজটি ঠিক করেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, আমি নিজে সানজিদার সাথে কথা বলিনি। গণমাধ্যমে যে ধরনের বক্তব্য দিয়েছেন তা দিয়ে ঠিক করেননি। কমিশনারের অনুমতি ছাড়া তিনি এ ধরনের কোনও স্টেটমেন্ট দিতে পারেন না।

শাহবাগে দুই ছাত্রলীগ নেতা নির্যাতনের আগে হাসপাতালে ঘটে যাওয়া বিষয় সম্পর্কে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, যে বক্তব্য দিয়েছেন— তা তিনি কোথায় পেয়েছেন আমার জানা নেই। তদন্ত কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।

আমাদের কাছে মনে হয়েছে, এডিসি হারুন এবং পরিদর্শক গোলাম মোস্তফা দুজন ব্যক্তি বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের দুজনের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে এ ঘটনায় কার কতটুকু দোষ সে অনুসারে আমরা বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার থাকলে নেওয়া হবে।

আরও পড়ুন:

/আরটি/এমএস/
টাইমলাইন: এডিসি হারুন
১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৪
অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে এডিসি সানজিদা ঠিক করেননি: ডিএমপি কমিশনার
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!