নেই পাসপোর্ট-বোর্ডিং পাস, শাহজালালে ফ্লাইটে উঠে গেলো শিশু

চৌধুরী আকবর হোসেন
১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪১

কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১০ বছর বয়সী একটি শিশু বসে আছে। একই সিটে বসতে অন্য যাত্রী এলে ধরা পড়ে—শিশুটির সঙ্গে নেই কোনও বোর্ডিং কার্ড, পাসপোর্ট। তাহলে এই শিশুটি বিমানবন্দরের কয়েক ধাপের নিরাপত্তা তল্লাশি শেষে কীভাবে ফ্লাইটে উঠলো? নিরাপত্তা তল্লাশির দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার কর্মীরা তখন কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনা গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে, সেই সময়ে দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে (কেইউ-২৮৪) যাত্রীরা উঠেছেন, চলছে উড্ডয়নের প্রস্তুতি। ১০ বছর বয়সী একটি শিশু এই ফ্লাইটে দাঁড়িয়ে থাকলে কেবিন ক্রুরা তাকে বসতে বলেন। পরবর্তীতে এই শিশুটি ফ্লাইটে একটি সিটে বসে পড়ে। তবে সেই সিটের যাত্রী এলে কেবিন ক্রুরা তার সঙ্গে কেউ আছে কি না জানতে চায়, তার বোর্ডিং কার্ড, পাসপোর্ট দেখতে চায়। তবে শিশুটি ছিল নীরব। পরবর্তীতে প্যাসেঞ্জার লিস্ট চেক করে দেখা যায়, নির্ধারিত যাত্রীর মধ্যে শিশুটি নেই। পরবর্তীতে ফ্লাইট থেকে নামিয়ে কেবিন ক্রুরা শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) কাছে হস্তান্তর করেন।

যেভাবে জানা গেলো

পাশের সিটের ওই যাত্রী বিষয়টি কেবিন ক্রুর নজরে আনলে তারা তাকে বাবা-মার বিষয়ে জিজ্ঞেস করে। তবে শিশুটি উত্তর দিতে পারেনি। একপর্যায়ে কেবিন ক্রুরা হেড কাউন্ট করেন (যাত্রী সংখ্যা গণনা করা)। তখন একজন যাত্রী বেশি পাওয়া যায়। প্লেনের দরজা খুলে শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) কাছে হস্তান্তর করা হয়। তবে শিশুটি সঠিক উত্তর দিতে না পারায় তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এভসেক।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এ ঘটনার পর বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। শিশুটি বিমানবন্দরে বিভিন্ন যাত্রীর গা ঘেঁষে অবস্থান করছিল, যাতে মনে হচ্ছিলো সে তাদের সঙ্গে। এভাবে সে বিমানবন্দরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে হজযাত্রীদের একটি গ্রুপের সঙ্গে থেকে সে ফ্লাইটে উঠে পড়ে।

চেক ইন শেষ করে বোর্ডিং কার্ড নিয়ে যাত্রীরা ইমিগ্রেশনে প্রবেশ করেন। এই শিশুটি কীভাবে পাসপোর্ট, বোর্ডিং কার্ড ছাড়া ইমিগ্রেশন পার হলো? প্লেনে উঠার আগে এয়ারলাইনের কর্মীরা পাসপোর্ট বোর্ডিং পাস চেক করে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে প্রবেশ করতে দেন। পরবর্তীতে এভসেক সদস্যরা যাত্রীদের তল্লাশি করে ফ্লাইটে উঠতে দেন। এতোগুলো তল্লাশি এড়িয়ে কীভাবে শিশুটি ফ্লাইটে উঠলো, এ বিষয়ে তদন্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সময়ে দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, নিরাপত্তা তল্লাশি এড়িয়ে কীভাবে শিশুটি ফ্লাইটে গেলো তা খতিয়ে দেখা যাচ্ছে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক