জলাবদ্ধতা: ডিএসসিসি’র চার কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪২

বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করতে না পারায় ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

নোটিশ পাওয়া চার কর্মকর্তা-কর্মচারী হলেন- ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্নতা পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্নতা পরিদর্শক মোহাম্মদ সোহেল।

নোটিশে বলা হয়, ওই চার কর্মকর্তা-কর্মচারী নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তদারকিতে গাফিলতি করেছেন। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে রাজধানী বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরও পানি না নামায় ক্ষোভপ্রকাশ করেন এসব এলাকার বাসিন্দা ও ভুক্তভোগীরা।

আরও পড়ুন- 

জলাবদ্ধতার কারণ খুঁজে পাচ্ছে না ঢাকার দুই সিটি করপোরেশন

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা

বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর সড়ক-অলিগলি

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম