বাংলাদেশে ইউএনএইচসিআর’র নতুন প্রতিনিধি সুম্বুল রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ২১:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২২:০৭

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর নবনিযুক্ত প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সুম্বুল রিজভী। বাংলাদেশে যোগদানের আগে তিনি জেনেভায় ইউএনএইচসিআর’র প্রধান কার্যালয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বিষয়ক মুখ্য উপদেষ্টা হিসেবে  কাজ করেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইউএনএইচসিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুম্বুল রিজভী হচ্ছেন বাংলাদেশে ইউএনএইচসিআরে নিয়োগপ্রাপ্ত দ্বাদশ প্রতিনিধি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির পক্ষ থেকে নিযুক্ত হয়ে তিনি বাংলাদেশে ইউএনএইচসিআরের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে সরকার, মানবিক সংস্থা, সুশীল সমাজ ও শরণার্থীদের সঙ্গে কাজ করবেন। তিনি ২০১৮ সালে জাতিসংঘের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সব মানবিক সংস্থার সমন্বিত সহায়তা কার্যক্রমের সূচনা করেছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সুম্বুল রিজভী বলেন, ‘বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদান ও তাদের সমস্যা সমাধানে আবারও যুক্ত হতে পেরে আমি উৎসাহবোধ করছি। বাংলাদেশ সরকার, আমাদের মানবিক কার্যক্রমের অংশীদার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আমাদের সম্পর্ককে আমি আরও সুদৃঢ় করতে চাই। যেন রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়।’

ভারতীয় নাগরিক সুম্বুল রিজভী ৩৫ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে কাজ করেছেন মানবাধিকার ও মানবিক সহায়তা নিয়ে। তিনি ভারতীয় আদালতে লিটিগেটিং কাউন্সেলর (মামলা বিষয়ক পরামর্শদাতা) হিসেবে, এনজিও উপদেষ্টা হিসেবে এবং জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান ইউএনএইচসিআর’র 
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান