স্মার্ট বাংলাদেশ গড়তে মেয়ে শিক্ষার্থীরা ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী

বাংলাপ ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২০:৪০

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা বলেছেন, স্মার্ট ও সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার ক্ষেত্রে কন্যা শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। আধুনিক, প্রগতিশীল ও সচেতন মেয়েরাই  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। এজন্য আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

রবিবার (১২ নভেম্বর) মুন্সীগঞ্জের রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের  নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই মনে-প্রাণে জাতির পিতার জীবন ও আদর্শ ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। সুনাগরিক ও ভালো মনের মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ হতে হবে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের সেবা করতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ও পায়রাবন্দরের মতো বড় বড় প্রকল্প একের পর এক উদ্বোধন করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসস নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।’

রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম