তফসিল ঘোষণার সঙ্গে সংলাপের কোনও সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৫:৩০আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৫:৫১

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, নির্বাচনি তফসিল ঘোষণার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের কোনও সম্পর্ক নেই। সংবিধান অনুসারে জানুয়ারিতে  ভোট গ্রহণ হতে হবে। এ কারণে শিগগিরই তফসিল ঘোষণা করা উচিত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। সংলাপের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সংবিধান অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী তাদেরকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। কোনও কারণে যদি একটা বা দুটা উপনির্বাচন করতে হয়, সে কারণে তাদের হাতে সময় রাখতে হবে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এ কারণে হাতে কয়েকদিনের সময় রেখে এটা করতে হবে।’

তফসিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করছি, খুব শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিলের কোনও সম্পর্ক নেই। সংলাপ যেকোনও সময় হতে পারে।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম