তিন দিনে ১১ যানবাহনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮

গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরমধ্যে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ড ভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৪৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি