মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: দগ্ধ সাহিদা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ২০:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:২১

মুন্সীগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ চার জন দগ্ধের ঘটনায় সাহিদা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মারা যাওয়া নারীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় নিহতের ছেলে রিজভী আহামেদ ও রিজভীর স্ত্রী রোজিনা আক্তার ও ছেলে রাইয়ান চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে আজ সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চমতলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ (৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের সিরাজগঞ্জ জেলায়। তারা ওই ভবনের ভাড়াটিয়া।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো মোস্তফা মোহিসন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হতে পারেননি তারা। 

ওই এলাকার বাসিন্দা মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজভি, রোজিনা ও সাহিদাকে বার্ন ইনিস্টিউটে আনা হয়।

/এআইবি/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ