বিজয় দিবসে টিকিট ছাড়াই ঘোরা যাবে বোটানিক্যাল গার্ডেন ও সাফারি পার্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:০৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্ক বিনা টিকেটে প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে। এ দিন সর্বসাধারণ বিনামূল্যে এসব বিনোদন উদ্যানগুলো টিকিট ছাড়াই উপভোগের সুযোগ পাবে।

সোমবার (১১ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ  বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসের এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ দিন উদযাপনে মন্ত্রণালয়ের অধীন দফতর সংস্থাগুলোর ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও সীমাহীন ত্যাগের  বিনিময়ে অর্জিত এ দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, যুগ্মসচিব (প্রশাসন)  ও বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শামিমা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক
ভাঙচুরের পর দেড় বছরেও সংস্কার হয়নি বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের