‘২৮ অক্টোবর আমাদের এলোপাতাড়ি মারধর করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ১৬:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:২০

‘গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালন করার সময় বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের ওপর হামলা করেছে। আমাদের নির্বিচারে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। কিন্তু এখনও তাদের কোনও বিচার করা হয়নি।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধনকালে এসব কথা বলেন সেদিনের নির্যাতিত সাংবাদিকরা।

সাংবাদিকরা বলেন, আমাদের ওপর যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে, তাদের ফুটেজ সংরক্ষিত আছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা আশা করবো সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এ বিষয়ে আমরা বহুবার বলেছি এবং এটি নিশ্চিত করার দায়িত্ব সব রাজনৈতিক দলের। যারা সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলা করেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন তিনি ব্যবস্থা নেবেন। নির্বাচনের পর যাতে অপরাধীদের গ্রেফতার করা হয়, এ ব্যাপারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, গত ২৮ অক্টোবরে সাংবাদিকদের ওপর বিএনপি হামলা করে প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী দল। বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়। তারা যদি রাজনৈতিক দল হতো, তাহলে কখনোই সাংবাদিকদের ওপর হামলা করতো না।

বিএফইউজের মহাসচিব দীপ আজাদ বলেন, যারা সাংবাদিকদের ওপর নির্মমভাবে হামলা করেছে, প্রশাসন যাতে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী বলেন, ২৮ অক্টোবর বিএনপি দেশে অরাজকতা করতে চেয়েছিল। কিন্তু সাংবাদিকদের কাজ সবকিছু প্রকাশ করা। তাদের অপকর্ম যেন বিশ্ববাসী না দেখতে পারে, আন্তর্জাতিক গণমাধ্যমে না আসে, সেই ভয়ে বিএনপির সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করেছে।

মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন ২৮ অক্টোবর নির্যাতিত সাংবাদিকরা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা