ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবীর আদালত এই আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইয়াজ হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

সোমবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগানের বাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে এসআই ফাইয়াজ হোসেন জানান, এক তরুণীর দায়ের করা নারী নির্যাতন মামলায় শিক্ষক মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

যৌন হয়রানির মামলা ও গ্রেফতারের পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

ভিকারুনসিনা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ ফেব্রুয়ারি রাতে বৈঠক করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি ইস্যু করা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে উচ্চতর আরও একটি তদন্ত কমিটি।’

আরও পড়ুন...

গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত ভিকারুননিসার সেই শিক্ষক

ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার

/এআই/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস