ধানমন্ডির ইফতার বাজার

ক্রেতা কম, ফাঁকা রেস্টুরেন্ট

আবির হাকিম
১২ মার্চ ২০২৪, ১৭:২৯আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৮:৫৪

প্রতিবার রোজা এলেই ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকার রেস্টুরেন্টগুলোতে উৎসবের আমেজ পড়ে যেতো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার আর সেহরির সময় মুখরোচক নানা আয়োজনের কারণে আলোচনায় আসে এ এলাকার রেস্টুরেন্টগুলো। তবে প্রতিবারের মতো এবার জমে ওঠেনি এ এলাকার ইফতারের আয়োজন।

জানা গেছে, সম্প্রতি বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর সাতমসজিদ রোড এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালায় সিটি করপোরেশন। অভিযানে কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। কয়েকটি ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় সেখানে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন। এসব কারণে এ এলাকার রেস্টুরেন্টগুলোতে কমে গেছে ক্রেতাসমাগম।

ক্রেতা কম, ফাঁকা রেস্টুরেন্ট মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজার দিনে দুপুরের পর সাতমসজিদ রোড এলাকায় সরেজমিন দেখা যায়, অন্যান্য বছরের মতো এ এলাকার রেস্টুরেন্টগুলো ‘ইনডোর’ কোনও আয়োজন করেনি। রাস্তার ওপর ফুটপাতে চৌকি বিছিয়ে এসব রেস্টুরেন্ট ইফতার সামগ্রী বিক্রি করছে। ক্রেতা কম আসবেন ভেবে অনেকে বিকাল তিনটায়ও ইফতার সামগ্রী সাজানো শুরু করেননি। এ ছাড়া দুয়েকটি রেস্টুরেন্টের ভেতরে ইফতারের আয়োজন করলেও তারা আশঙ্কা করছেন, বেইলি রোডের আতঙ্কের কারণে ক্রেতাসমাগম কম হবে। এ কারণে তারা আয়োজনও করেছেন কম।

ক্রেতা কম, ফাঁকা রেস্টুরেন্ট ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ইফতার আয়োজন তদারকি করছিলেন শাহরিয়ার হাসান। তিনি জানান, অন্যান্য বছরের মতো বিক্রি হবে না মনে করে খুব স্বল্প পরিসরে এবার ইফতারের আয়োজন করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় রোজায় ক্রেতাসমাগম দেখে তারপর আয়োজন বাড়ানোর চিন্তা করবেন তারা।

কয়েকজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের জন্য স্পেশাল চাপ, কোয়েল পাখির ভুনা, ছোলা-মুড়ি, হালিম, কাবাব ও আস্ত মুরগির রোস্টের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া গতানুগতিক অন্যান্য সব আইটেম পাওয়া যাচ্ছে এখানে।

ক্রেতা কম, ফাঁকা রেস্টুরেন্ট ক্রেতারা বলছেন, এখনও এই এলাকার রেস্টুরেন্টগুলোর সামনে সিটি করপোরেশনের টানিয়ে দেওয়া ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড থাকায় তারা এখানে বসে ইফতার করতে ভয় পাচ্ছেন। সাতমসজিদ এলাকায় ফুটপাতের একটি দোকানে ইফতার সামগ্রী কিনছিলেন বেসরকারি চাকরিজীবী শাহীন আহমেদ। তিনি জানান, অন্যান্য বছর পরিবারসহ এখানকার রেস্টুরেন্টগুলোতে বসেই ইফতার করা হতো। তবে এবার পরিবারের লোকজনের ভয়ের কারণে আগে থেকেই ইফতার সামগ্রী কিনে বাসায় নিয়ে যাচ্ছেন।

ক্রেতা কম, ফাঁকা রেস্টুরেন্ট এদিকে সাতমসজিদ এলাকার রেস্টুরেন্টগুলোর মালিকেরা মনে করছেন, সিটি করপোরেশনের অভিযানের কারণে এলাকার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি তাদের ব্যবসায় পড়ছে। চিকিং রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি করপোরেশনের অভিযানকালে আমাদের এখানে কোনও অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় এখানেও ক্রেতারা আসছেন না।

ছবি: প্রতিবেদক

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
গাওয়ার: যেখানে সমুদ্রসৈকতের সৌন্দর্যের সঙ্গে মেলে রসনার স্বাদ
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই