‘বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, কখনও পালাননি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৬:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৬:৫৩

দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, কিন্তু পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনও পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১৭ মার্চ) দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মেয়র তাপস বলেন, আমরা সচরাচর যদি মনে করি কোনও কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকেই চিন্তা করি কোথায় পালিয়ে যাওয়া যায়। কিন্তু বঙ্গবন্ধু কখনও পালাননি। কারণ, উনি মনে করতেন তিনি কখনও অন্যায় করেননি। যা করেছেন তা দেশ ও জাতির কল্যাণে করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য করেছেন।

 চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেয়র তাপস

অন্যায়ের সঙ্গে আপস করার চাইতে বঙ্গবন্ধু কারাবরণকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন জানিয়ে শেখ তাপস বলেন, বঙ্গবন্ধু কখনও ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন তিনি সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। কিন্তু কখনোই অন্যায়ের সঙ্গে আপস করতেন না। তিনি জানতেন যে, পুলিশ আসছে ম্যাজিস্ট্রেট আসছে উনাকে ধরে কারাগারে নিয়ে যাবে। তিনি স্ত্রীকে বলতেন, রেনু, আমার কাপড় গুছিয়ে দাও, ওরা আসছে। ওনার এ রকম সাহস ছিল।

অনুষ্ঠানে মেয়র তাপস চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মেয়র তাপস

এ সময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ।

এর আগে ডিএসসিসি মেয়র সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম