নারায়ণগঞ্জে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ২২:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২২:৪২

নারায়ণগঞ্জের আড়াইহাজার খাশের কান্দি গ্রামে মোজো কিনতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে তিন বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আবিরা।

বুধবার (১৭ এপ্রিল) বিকাল চারটার দিকে বাসার অদূরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের দাদা ইব্রাহিম ইবু বলেন, আজ বিকালে বাসার অদূরে একটি দোকানে মোজো কেনার জন্য আসছিল আবিরা। আমি রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিলাম। তখন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় আড়াইহাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক নিলে মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত আবিরা নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার খাশের কান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেনের একমাত্র মেয়ে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক