দাবি আদায়ে নৌ-শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৮:১৬আপডেট : ২৩ মে ২০২৪, ১৮:২১

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়িত না হলে কর্মবিরতি কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

তিনি বলেন, ‘পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গত ২ ও ২৫ জানুয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বরাবর দুটি চিঠি দেওয়া হয়। প্রতিমন্ত্রীর নির্দেশনায় নৌপরিহন অধিদফতর পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিলেও স্বার্থান্বেষী মহলের চক্রান্তে সেটা থমকে গেছে। দ্রুত পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না হল আসন্ন ঈদুল আজহার বেতন-বোনাস না পাওয়াসহ চাকরি রক্ষার বিষয়ে শঙ্কিত নৌ-শ্রমিকরা।’

সাধারণ সম্পাদক বলেন, ‘এ সব সমস্যার সমাধানে গত ১৮ ফেব্রুয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে ১১ দফা দাবি তুলে ধরা হয়। তবে এখন পর্যন্ত এর কোনও অগ্রগতি হয়নি। আগামী ৩০ মে আমাদের দাবি নিষ্পত্তির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। এরপরও দাবি বাস্তবায়িত না হলে আমরা কর্মবিরতির কর্মসূচি শুরু করতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ হাবিবুল্লা বাহার, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আজিজুল হক প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ