৩০ ফ্লাইটে দেশে ফিরেছেন সাড়ে ১১ হাজার হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ১১:৪১আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৪১

পবিত্র হজ পালন শেষে নিজ দেশে ফেরা শুরু করেছেন হজযাত্রীরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২০ জুন) সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। এরপর থেকে আজ রবিবার (২৪ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩০টি ফিরতি ফ্লাইটে ১১ হাজার ৬৪০ জন হাজি দেশে ফেরত এসেছেন।

সোমবার (২৪ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৮, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০ এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১২।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এই জানা যায়।

পোর্টালে দেওয়া তথ্যমতে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ২ জন মারা যান।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম