প্রশাসনের অবহেলায় সুন্দরবনের মধু হারিয়েছে জিআই মর্যাদা: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ২০:২৮ আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:২৮

প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) মর্যাদা হারিয়েছে বাংলাদেশ। এ তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

বুধবার (২৬ জুন) সংস্থাটির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত ‘সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই)’ শীর্ষক  সংলাপে এ কথা বলা হয়।

সংস্থাটির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ এ যেতে হলে, বিদেশি বিনিয়োগ আনতে হলে, মেধাস্বত্বের সুরক্ষা দিতে হবে। বিদেশি বিনিয়োগ আসে না— তার অন্যতম একটি বড় কারণ হলো মেধাস্বত্ব আইনের প্রয়োগ না থাকা। বাংলাদেশে হাজার হাজার ফ্রি-ল্যান্সার আছেন। তারা অ্যাপসহ অন্যান্য পণ্য তৈরি করেন। তাদের পণ্য সুরক্ষার ব্যবস্থা কী?

দেবপ্রিয় বলেন, টাঙ্গাইল শাড়ি কিংবা সুন্দরবনের মধু নিয়ে সংশ্লিষ্টদের আলোচনা নেই। দক্ষতা, সক্ষমতার সঙ্গে সঙ্গে জবাবদিহির জায়গাও দুর্বল।

তিনি বলেন, অর্থনীতির জন্য মেধাস্বত্ব অধিকার (আইপিআর) সুরক্ষা ও এ সংক্রান্ত আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং রফতানি বাজার সম্প্রসারণের ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে এটি ভূমিকা রাখে। বর্তমানে বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের ক্ষেত্রে মেধাস্বত্ব আইনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মূল প্রবন্ধে সিপিডি বলেছে, সুন্দরবনের মধুর দুই-তৃতীয়াংশ বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। অপরদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে থাকে। এ হিসাবে বাংলাদেশ সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের দাবিদার।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন— বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান ও সংশ্লিষ্ট বিষয়ের গবেষণা কর্মকর্তা নাইমা হক।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোর যদি জিআই না করি, তাহলে আমরা কোনোদিনই নিজেদের পণ্যকে নিজেদের বলে দাবি করতে পারবো না। পণ্যগুলো তালিকাভুক্ত না করে জিআই না করলে, অন্যরা নিয়ে নেবে। যখন হয়ে যায় বা অন্যদেশ নিয়ে যায়, তখন আমাদের ঘুম ভাঙে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কাজে ফিরছেন শ্রমিকরা: কোথাও উৎপাদন বন্ধ, কোথাও ‘কাজ নেই-মজুরি নেই’
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয়
সর্বশেষ খবর
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক