খাদ্যপণ্যের মান প্রণয়নে কোডেক্সের গুরুত্ব বিষয়ে কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

খাদ্যপণ্যের মান প্রণয়ন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশনে (সিএসি) মান প্রণয়নে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে ‘কোডেক্সের গুরুত্ব এবং অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ইউএসডিএ’র অর্থায়নে বিএসটিআই এবং বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন (বিটিএফ) ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ন্যাশনাল কোটেক্স কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) প্রতিনিধি ড. অনিল কুমার দাস, বিটিএফ’র প্রকল্প পরিচালক মাইকেল জে পার।

অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রদান করেন কোডেক্স চেয়ারম্যান স্টিভ ওয়ারনি, কোডেক্স কনসালটেন্ট অধ্যাপক স্যামুয়েল গডফ্রয়, কোডেক্সের সাবেক চেয়ারম্যান সঞ্জয় দাভে। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বিএসটিআই’র উপপরিচালক (কৃষি ও খাদ্য) মো. এনামুল হক। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, খাদ্যপণ্যের মান প্রণয়নের কোডেক্স আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতীয় মান সংস্থা হিসেবে আমরা কোডেক্সের সদস্য। ‘কোডেক্স মান’ এ আমাদের গবেষণার প্রতিফলনের জন্য মান প্রণয়ন সভায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান