সব ধর্মের সহাবস্থানের জন্য ইসলামি নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার দাবি

ঢাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮

সব ধর্মের সহাবস্থানের জন্য ‘ইসলামি সেক্যুলারিজম’ বা ইসলামি নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ‘জাগ্রত জনশক্তি’ নামে একটি সংগঠন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শাহবাগ জাদুঘরের সামনে মাজার ও মন্দির ভাঙার প্রতিবাদে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

জাগ্রত জনশক্তির আহ্বায়ক সুদীপ্ত সাইদ খান তার বক্তব্যে বলেন, দেশের কিছু মানুষ ধর্মের নামে দেশকে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে। ধর্মের অপব্যাখ্যা দাঁড় করিয়ে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এসব বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামের নানা রূপ ও মতাদর্শ আছে। সব মতাদর্শের সহাবস্থান বজায় রাখার জন্য ‘সেক্যুলার ইসলাম বা ‘ইসলামি নিরপেক্ষতাবাদ’ প্রতিষ্ঠা ও পরমতসহিষ্ণু মতাদর্শের প্রচার করতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রকে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিক মাকসুদুল হক ইমু বলেন, বর্তমানে যারা সহিংসতা করছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। যারা হিন্দুদের উপাসনালয় মন্দিরে হামলা চালিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। সুযোগসন্ধানীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

চলচ্চিত্রকর্মী সিএফ জামান বলেন, এই মাজার এবং মন্দির এ দেশের হাজার বছরের সংস্কৃতি। এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা সেই শুরু থেকেই বসবাস করছেন। এই পীর ও আউলিয়াদের মাধ্যমেই এ দেশে ইসলাম প্রচার হয়েছে। এসব স্থাপনায় আক্রমণ মানে আমাদের হাজার বছরের সংস্কৃতির ওপর হামলা। আমরা সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করি এবং এসব হামলার নিন্দা জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুলতানশি দরবার শরিফের পীরজাদা সৈয়দ মুহাম্মদ আবু খায়ের, চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদার, সাংবাদিক ইসমাইল সিরাজী, অভিনেতা অরণ্য বিজয়, লেখক তানভীর আহমেদ সৃজন প্রমুখ।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী