যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মাজহারের ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাজহারুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মৃগাংক শেখর তালুকদার এই রিমান্ড আবেদন করেন। কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের চালানো গুলি লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের চোখে লাগে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করা হয় মাজহারুল ইসলামকে। মাজহার পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়িতে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

/এআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি