উপদেষ্টা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৬:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত জাতীয় দিবসের ছুটি বাতিল করার প্রসঙ্গে আমরা গণমাধ্যমে প্রচারিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন তরুণ উপদেষ্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে মন্তব্য শুনলাম। এই তরুণ উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন, যা গ্রহণযোগ্য নয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রত্যেক নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ মার্চের ভাষণ দল-মতনির্বশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের ও অবিবেচনাপ্রসূত।

বাংলাদেশ মহিলা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টার এ ধরনের বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে। তার এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

/এসও/এনএআর/
সম্পর্কিত
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ