ভাস্কর্য ভেঙে হাতে নিয়ে শিক্ষার্থীদের উল্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৪, ১৮:১১আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২০:০১

পরম মমতায় একজন রোগীকে কোলে নিয়েছেন চিকিৎসক। এমনি একটি ভাস্কর্য ছিল পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটের সামনে। সেই ভাস্কর্যটি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। ভাঙচুরের পর ভাস্কর্যের মাথা হাতে নিয়ে তাদের উল্লাস করতেও দেখা গেছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর পর ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা চেষ্টার অভিযোগ এনে রবিবার (২৪ নভেম্বর) হাসপাতাল ও কলেজে হামলা চালায় ১৪ কলেজের শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙচুর করে তারা। উল্লাস করে ছবিও তোলে। শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজেও হামলা চালিয়ে ভাঙচুর করে। ভাস্কর্যের মুখে কালো কালি দিয়ে ক্রস চিহ্নও দিয়ে দেয়।

ভেঙে ফেলা ভাস্কর্য

ভাস্কর্যের মাথা হাতে নিয়ে ছবি তোলা নারায়ণগঞ্জের তোলারাম কলেজের এক শিক্ষার্থী বলেন, ভাস্কর্যের মাথা হাতে নিয়ে ছবি তুলবো। স্টুডেন্টদের মারছে, এটার প্রতিশোধ নিয়েছি।

এদিন বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান করে। এ সময় যান চলাচল বন্ধ ছিল। পাঁচটার পর তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কবির হোসেন নামে এক সিকিউরিটি ইনচার্জ বলেন, ১৬ বছর ধরে চাকরি করি। এমন ঘটনা আগে দেখিনি। ভাস্কর্যটাও ভেঙে ফেলেছে। কী তাণ্ডবটাই না চালিয়েছে। হাসপাতাল ও কলেজের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে।

 

/এনএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক