হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ নভেম্বর ২০২৪, ১৫:৩৪ আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাসপাতালে আগত প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন তার ওপর হামলা চালায়। এরপর কারা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। সেই সময় কারা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসা যেন ঠিকমতো হয় সেই চেষ্টা চলছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু
সর্বশেষ খবর
ধর্মশালার যে নিরিবিলি ক্যাফেতে সময় কাটাতে যান ভারতের ক্রিকেটারেরা
ধর্মশালার যে নিরিবিলি ক্যাফেতে সময় কাটাতে যান ভারতের ক্রিকেটারেরা
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো, চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো, চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার
সুদান সীমান্তে ড্রোন হামলা, নিহত ১৫৩
সুদান সীমান্তে ড্রোন হামলা, নিহত ১৫৩
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা