ব্লু-ইকোনমি সমন্বয় করবে মন্ত্রিপরিষদ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২

ব্লু-ইকোনমি সমন্বয় করবে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি সরকার এ সংক্রান্ত রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধন করেছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগ অস্থায়ীভাবে ব্লু-ইকোনমি সমন্বয় করছে। রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এটি স্থায়ী রূপ পেলো।

রবিবার (২২ ডিসেম্বর) এই সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৫(৬) নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস ১৯৬৬ সংশোধন করে রুলসে মন্ত্রিপরিষদ বিভাগের অংশে আইটেম ৩০ এর পরে ৩০-এ হিসেবে কো-অর্ডিনেশন অব ব্লু ইকোনমি এন্ট্রি সন্নিবেশ হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র, অর্থ, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ ব্লু ইকোনমির সঙ্গে সংশ্লিষ্ট। গত ৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশ বলে ব্লু-ইকোনমি সমন্বয়ের জন্য একটি অস্থায়ী সেল গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই সেল পরিচালিত হচ্ছে। নতুন করে রুলস অব বিজনেসে অন্তর্ভুক্ত হওয়ায় এটি মন্ত্রিপরিষদ বিভাগে পৃথক উইং হিসেবে পরিচালিত হওয়ার পথ উন্মুক্ত হলো।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম